1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ানীবাজারে প্রেমিকার আপত্তিকর ভিডিও ধারণ করে আছে ব্ল্যাকমেইল মহাসড়কে মিনিবাস অটোরিক্সার দুর্ঘটনায় বাবা মেয়ের মৃত্যু ,বাসে আগুন সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার অরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন আশাশুনির বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রভাষক রহমতুল্লাহ’র ইন্তেকাল প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা মিঠামইনে বিএনপি’র সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও একাডেমিক ফেস্ট ২৬ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর থেকে সিফাত নামে এক কিশোর নিখোঁজ

বিয়ানীবাজারে প্রেমিকার আপত্তিকর ভিডিও ধারণ করে আছে ব্ল্যাকমেইল

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিয়ানীবাজারে প্রেমিকার আপত্তিকর ভিডিও ধারন করে ব্লাকমেইল: পুলিশি অভিযানে প্রেমিক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

মোঃ আব্দুর রব : সিলেট থেকে নিজস্ব বিভাগীয় প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং অর্থ আত্মসাতের অভিযোগে মওদুদ আহমদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মওদুদ উপজেলার জলঢুপ গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে।

​শনিবার সিলেটের আমল গ্রহণকারী আদালত-৪-এ হাজির করা হলে তিনি অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

​মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মা-বাবা হারা ওই ভুক্তভোগী তরুণী তার মামার বাড়িতে বসবাস করে আসছিলেন।

সম্পর্কের সুবাদে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। তবে তরুণীর অজান্তেই প্রেমিক মওদুদ তা নিজের ফোনে ভিডিও ও ছবি হিসেবে ধারণ করে রাখেন।

পরবর্তীতে তরুণী বিয়ের জন্য চাপ দিলে মওদুদ সেসব ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া শুরু করেন এবং তা ভুক্তভোগীর ফোনে পাঠিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করতে থাকেন।

সম্প্রতি মওদুদ ওই তরুণীর কাছে ৫ লাখ টাকা দাবি করলে তিনি বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন।

​মামলায় মওদুদ ছাড়াও তার সহযোগী একই গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে আব্দুল শহিদকে আসামি করা হয়েছে।

আদালতের নির্দেশে বিয়ানীবাজার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ অনুযায়ী মামলাটি রুজু করা হয়।

​মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিকন্দর জানান, প্রধান আসামি মওদুদকে গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

​এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, “প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী ও মামলার বাদীকে সর্বাত্মক আইনি সহায়তা প্রদান করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট