1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে দীর্ঘ বিচার প্রক্রিয়ায় স্বামীর মৃত্যুদণ্ড খানসামা য় ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে আমানুল্লাহ( সেফ)গ্রেপ্তার সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হিরোইন উদ্ধার সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি( দক্ষিণ) কর্তৃক ২,৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম হিরোইন সহ ৪ গ্রেফতার ওসি মোঃ মনজুর কাদের ভুঁইয়ার সাফল্য দশ মাসে সরাইলে ১১৫৮ আসামি গ্রেফতার বরিশালে সমতায় তারুণ্য প্রকল্পের অধীনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

খানসামা য় ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

খানসামায় ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

দিনাজপুরের খানসামা উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফজলুল হক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া। এ সময় আসন্ন ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মো. মেহরাজুল আলম সুফির নাম ঘোষণা করেন তিনি। উপস্থিত নেতাকর্মীদের সামনে সুফির প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন প্রধান অতিথি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রবিউল আলম তুহিন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ সেলিম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল আলম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়েদুর রহমান।

বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মেহরাজুল আলম সুফি। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নারী নেত্রী ও কর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট