1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
খানসামা য় ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে আমানুল্লাহ( সেফ)গ্রেপ্তার সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হিরোইন উদ্ধার সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি( দক্ষিণ) কর্তৃক ২,৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম হিরোইন সহ ৪ গ্রেফতার ওসি মোঃ মনজুর কাদের ভুঁইয়ার সাফল্য দশ মাসে সরাইলে ১১৫৮ আসামি গ্রেফতার বরিশালে সমতায় তারুণ্য প্রকল্পের অধীনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত আটক

বরিশালে সমতায় তারুণ্য প্রকল্পের অধীনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বরিশালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের অধীনে দিনব্যাপী কর্মশালা

ববি প্রতিনিধি

বরিশালে তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে “ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশনস” শীর্ষক একটি কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের ব্লাক কুইন কনভোকেশন হলে তরুণদের সামাজিক সংগঠন ‘ওয়ার্ল্ড ইউথ আর্মি’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সরকারি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়সহ মোট ৩০ জন নির্বাচিত শিক্ষার্থী এই সেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই আয়োজনে জেন্ডার স্টিরিওটাইপ (লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য ও কুসংস্কার), সাইবার বা ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া সচেতনতা এবং সামাজিক অ্যাডভোকেসির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। তরুণ সমাজকে ডিজিটাল জগতে নিরাপদ রাখার উপায় শেখানো এবং সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের ভূমিকা নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সমতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর ভিত্তি করে আয়োজিত ইন্টারেক্টিভ সেশনগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মতামত ও ভাবনার কথা তুলে ধরেন।

উল্লেখ্য, এই প্রকল্পটি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারিত্বে পরিচালিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট