1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সান্তাহারে নানা আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার সহ ২ ডাকাত গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ অংশীদারদের না জানিয়ে তিন আম গাছ বিক্রির অভিযোগ আশাশুনিতে জামাইয়েতে ইসলামীর উদ্যোগে পল্টন ট্রাজেদি দিবসে কোন মিছিল ও সমাবেশ আশাশুনি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনি প্রেসক্লাবে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে বিএনপি নেতা মহিলার সংবাদ সম্মেলন। মিঠামইনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বীরগঞ্জে ধান ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি ৮০ হাজার টাকা সাতক্ষীরার সুন্দরবনকে বনদস্যু মুক্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আহমেদ আবু জাফরের

আশাশুনিতে জামাইয়েতে ইসলামীর উদ্যোগে পল্টন ট্রাজেদি দিবসে কোন মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবসে গণমিছিল ও সমাবেশ

এস,এম মোস্তাফিজুর রহমান।। ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আশাশুনিতে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় আশাশুনি উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
গণমিছিলটি আশাশুনি সরকারি কলেজ মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর প্রফেসর আব্দুস সবুর।
উপজেলা সহ-সেক্রেটারি ডা.রোকনুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা,সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বারী,প্রফেসর শাহজাহান হোসেন,কর্মপরিষদ সদস্য মাওলানা রিয়াছাত আলী, অ্যাডভোকেট শহিদুল ইসলাম,মাওলানা আতাউর রহমান,শাহ অহিদুজ্জামান শাহিন,এবিএম আলমগীর পিন্টু,মাওলানা শহিদুল ইসলাম,হাফেজ আব্দুল্লাহ, মাওলানা আব্দুল ওয়াজেদ,আফছার উদ্দীন খান ও ছাত্রশিবিরের সভাপতি আবু বকর সিদ্দিকসহ দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানান। একই সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ঘটনার সুষ্ঠু তদন্তের ওপর গুরুত্বারোপ করেন।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট