1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সান্তাহারে নানা আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার সহ ২ ডাকাত গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ অংশীদারদের না জানিয়ে তিন আম গাছ বিক্রির অভিযোগ আশাশুনিতে জামাইয়েতে ইসলামীর উদ্যোগে পল্টন ট্রাজেদি দিবসে কোন মিছিল ও সমাবেশ আশাশুনি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আশাশুনি প্রেসক্লাবে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে বিএনপি নেতা মহিলার সংবাদ সম্মেলন। মিঠামইনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বীরগঞ্জে ধান ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি ৮০ হাজার টাকা সাতক্ষীরার সুন্দরবনকে বনদস্যু মুক্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আহমেদ আবু জাফরের

আশাশুনি প্রেসক্লাবে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে বিএনপি নেতা মহিলার সংবাদ সম্মেলন।

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আশাশুনি প্রেস ক্লাবে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে বিএনপি নেতা ময়নার সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান।।।সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার,ছবি বিকৃত করে প্রচার এবং হুমকি-ধামকির প্রতিবাদে আশাশুনিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বিএনপি নেতা শেখ গোলাম কুদ্দুস (ময়না) বুধবার (২৮ অক্টোবর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।
উপজেলার দরগাহপুর গ্রামের বাসিন্দা ও জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য শেখ গোলাম কুদ্দুস লিখিত বক্তব্যে বলেন,তিনি ২০০৯ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার ছেলে বর্তমানে খুলনা সিটি কর্পোরেশনে ২৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব। তার পরিবারের সবাই বিএনপি রাজনীতির সাথে জড়িত। তিনি দরগাহপুর ইউনিয়নে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছেন। অন্যায়-অনিয়মের প্রতিবাদ এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার কারণে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি ও কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কাজী আলাউদ্দীনের ধানের শীষ প্রতীকের পক্ষে তিনি নির্বাচনী কার্যক্রমে অংশ নেন। একারণে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে বলে তিনি দাবি করেন। এছাড়া তাঁর ছবি বিকৃত করে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অন্য দলের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত করে প্রচার চালিয়ে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। এমনকি তাঁকে হুমকি-ধামকি দেওয়া হয়েছে। তিনি বিএনপির রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় বাধা-বিপত্তি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন। এসবের পরও তিনি দলের আদর্শে অবিচল রয়েছেন। আগামী ইউপি নির্বাচনে দরগাহপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নকে চাঁদাবাজি,দুর্নীতি ও দখলদারিমুক্ত করে একটি মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করতে চান তিনি। তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি,ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধামকির অভিযোগ তুলে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় দরহাহপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সবুজ উপস্থিত ছিলেন।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট