
শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালে
মোবাইল কোর্ট, জরিমানা আদায়
আবু নাঈম রিপন:নরসিংদী থেকে:
নরসিংদীর শিবপুর উপজেলার সদর রোডে, ২ইং নভেম্বর সোমবার শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটাল-এ সহকারী কমিশনার (ভুমি) শামিয়ুর রহমান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন থিয়েটার (ওটি) পরিচালনা এবং ব্যবহৃত অ্যানেস্থেশিয়ার ওষুধ একাধিকবার ব্যবহারের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার বিষয়টি পাওয়া যায়।উক্ত অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিবপুর, নরসিংদী। এ সময় শিবপুর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে শিবপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।