1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইটনায় অটোরিক্সার নিচে চাপা পড়ে শিশু নিহত বাজিতপুরে নার্সের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন টেকনাফে মাদক নিয়ে বিরোধের জেরে পাহাড়ে নির্যাতন দুজনের মৃত্যু পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত রাজাপুরে বিরোধীদলীয় সম্পত্তির গাছ অন্যায় ভাবে কেটে নেয়ার চেষ্টার অভিযোগ ক্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কে এম শহিদুল ইসলাম রাজিবপুরে আমনের বাম্পার ফলন ।। সবুজে হাসছে কৃষকের মুখ এক্সপায়ারি ডেট বিহীন ওষুধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস ‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এক্সপায়ারি ডেট বিহীন ওষুধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

আবু নাঈম রিপন :নরসিংদী থেকে :
নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক বাজার ও চৈতন্যা বাজার এলাকায় ৩ নভেম্বর ২০২৬ইং মঙ্গলবার,ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিধান প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ সংরক্ষণ ও বিক্রয় এবং প্রয়োজনীয় লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ০৩টি মামলা দায়ের করা হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ১৪,০০০ (চৌদ্দ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রতিষ্ঠানভিত্তিক দণ্ডের বিবরণ:

১। মাহমুদা পোল্ট্রি, কামারটেক বাজার — ৩,০০০ টাকা (ধারা ৪০(খ))।

২। বন্ধন পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন, চৈতন্যা বাজার — ৮,০০০ টাকা (ধারা ৪০(খ))।

৩। কেয়া ভেটেরিনারি এন্ড মেডিসিন সেন্টার, চৈতন্যা বাজার — ৩,০০০ টাকা (ধারা ৪০(ঘ))।

অভিযানকালে জব্দকৃত ঔষধ বিনষ্ট করা হয়।

জেলা ঔষধ তত্ত্বাবধায়ক অফিস, নরসিংদীর প্রসিকিউশনে পরিচালিত অভিযানে শিবপুর মডেল থানার একটি পুলিশ টিম সহযোগিতা প্রদান করে।
জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিতকরণ এবং লাইসেন্সবিহীন ব্যবসা ও অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট