1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইটনায় অটোরিক্সার নিচে চাপা পড়ে শিশু নিহত বাজিতপুরে নার্সের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন টেকনাফে মাদক নিয়ে বিরোধের জেরে পাহাড়ে নির্যাতন দুজনের মৃত্যু পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত রাজাপুরে বিরোধীদলীয় সম্পত্তির গাছ অন্যায় ভাবে কেটে নেয়ার চেষ্টার অভিযোগ ক্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কে এম শহিদুল ইসলাম রাজিবপুরে আমনের বাম্পার ফলন ।। সবুজে হাসছে কৃষকের মুখ এক্সপায়ারি ডেট বিহীন ওষুধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস ‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাজিতপুরে নার্সের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

০৪/১১/২০২৬
বাজিতপুরে নার্সের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ -কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রিমা আক্তারের ওপর হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণেও পৃথকভাবে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।চিকিৎসাসেবার মতো একটি মানবিক ও গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত নার্সদের ওপর যারা কাপুরুষোচিত হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্তব্যরত নার্স, চিকিৎসক এবং চিকিৎসা কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. কামরুল হাসান, কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মতিন প্রমুখ। অন্যদিকে নিহত রোগীর স্বজনরা বলেন, আমরা খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যাই। এ সময় হঠাৎ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে আমরা কেবিনের দরজা বন্ধ করার চেষ্টা করি। কিন্তু হামলাকারীরা লাথি মেরে দরজা খুলে ফেলে। এরপর আমাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমার শাশুড়ি আমাকে রক্ষা করতে এগিয়ে এলে একজন নিরাপত্তাকর্মী তাকে লাথি মেরে মেঝেতে ফেলে দেন। এরপর তাকে একের পর এক লাথি মারেন। স্বামী মারা যাওয়ার শোকের মুহূর্তে তার শরীরে এভাবে আঘাত করা কতটা অমানবিক, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লাহ বলেন, অভিযোগ দেওয়ার বিষয়টি তাদের জানা রয়েছে। এ ঘটনায় পুলিশের কার্যক্রম অব্যাহত আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

’বার্তা প্রেরক,
বিজয় কর রতন, মিঠামইন
মোবাইলঃ- ০১৭২৪-৩৬২৭৪৪

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট