1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে মাদক নিয়ে বিরোধের জেরে পাহাড়ে নির্যাতন দুজনের মৃত্যু পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত রাজাপুরে বিরোধীদলীয় সম্পত্তির গাছ অন্যায় ভাবে কেটে নেয়ার চেষ্টার অভিযোগ ক্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কে এম শহিদুল ইসলাম রাজিবপুরে আমনের বাম্পার ফলন ।। সবুজে হাসছে কৃষকের মুখ এক্সপায়ারি ডেট বিহীন ওষুধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস ‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে ককটেল ও রামদা সহ গ্রেপ্তার ২

রাজাপুরে বিরোধীদলীয় সম্পত্তির গাছ অন্যায় ভাবে কেটে নেয়ার চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজাপুরে বিরোধীয় সম্পত্তির গাছ অন্যায় ভাবে কেটে নেয়ার চেষ্টার অভিযোগ

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে পৈত্রিক সম্পত্তি থেকে অন্যায় ভাবে জোরপূর্বক গাছ কেটে নেয়ার চেষ্টার অভিযোগ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ইমরান হোসেন (২৬) রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলার ব্র্যাক অফিসের সামনের এলাকার বাসিন্দা ইমরান হোসেনের পরিবারের সঙ্গে একই এলাকার আমিনুল ইসলামের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমির পরিমাণ ৪৩ শতাংশ, যার বিএস খতিয়ান নম্বর ২১১০ এবং এসএ খতিয়ান নম্বর ১৩৫৭।
ইমরানের দাবি, তাঁরা তিনজন বৈধ কাগজপত্রের ভিত্তিতে ওই জমি ভোগদখল করে আসছেন। কিন্তু প্রতিপক্ষ আমিনুল ইসলাম অন্যায় ভাবে ওই সম্পত্তির মালিকানা দাবি করে আসছেন। তাকে একাধিকবার দাবিকৃত সম্পত্তির কাগজপত্র দেখাতে বললেও সে দেখাতে পারেনি।
ইমরানের অভিযোগ, গত ৩ নভেম্বর সকাল ৮টার দিকে আমিনুল ইসলাম লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে গিয়ে বিভিন্ন প্রজাতির গাছ কাটতে শুরু করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে ইমরান হোসেন রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আমিনুল ইসলাম বলেন, আমাদের দুই পক্ষকেই সন্ধ্যায় থানায় ডেকেছে, আমি জানি না কী অভিযোগ হয়েছে আমার নামে।
এ বিষয়ে রাজাপুর থানার এএস আই বিশ্বজিৎ কুন্ডু বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে এবং জমি মাপা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট