
প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম
সুনামগঞ্জ প্রতিনিধি
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন প্রাইম টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কেএম শহীদুল ইসলাম। গত ২৫ অক্টোবর প্রাইম টিভির ঢাকাস্থ হেড অফিস থেকে প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁর হাতে নিয়োগপত্র লগো ও আইডি কার্ড তুলে দেন। সাংবাদিকতা পেশায় নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রাইম টেলিভিশনের পর্দায় তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
সুনামগঞ্জের মানুষের কথা, স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনা এবং জেলার সার্বিক চিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এমন প্রত্যাশা প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের।
প্রাইম টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কে এম শহীদুল ইসলামের এই নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
তাছাড়াও সুনামগঞ্জ জেলায় অনুসন্ধানী প্রতিবেদনে তাঁর অনেক অভিজ্ঞতা রয়েছে, যা সুনামগঞ্জ সচেতন মহলসহ পাঠকদের মনে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকা জায়গা করে নিয়েছে। পত্রিকার পাশাপাশি টেলিভিশনে নিউজ কেএম শহীদুল ইসলাকে কাজে এগিয়ে নিয়ে যাবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন সহকর্মীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা। তিনি সুনামগঞ্জের যেকোন ধরনের ঘটনা প্রবাহ প্রাইম টেলিভিশনের প্রতিনিধি কেএম শহীদুলকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান তিনি জানান। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৪.১১.২৬