1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
এক্সপায়ারি ডেট বিহীন ওষুধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস ‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে ককটেল ও রামদা সহ গ্রেপ্তার ২ সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের শরীর থেকে স্বর্ণের পেস্ট উদ্ধার শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালে মোবাইল কোর্ট ,জরিমানা আদায় প্রেমের টানে সিলেট নগরীতে চীনা যুবুক ।। বিয়ের সম্পন্ন ।। সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে — সিলেটে রিজভী নবীনগরে বিএনপির অফিস ভাঙচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের শরীর থেকে স্বর্ণের পেস্ট উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের শরীর থেকে স্বর্ণের পেস্ট উদ্ধার

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টার সময় এক ভারতীয় নাগরিককে স্বর্ণসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার শরীরের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।
সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন ভোমরা বিওপির একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তির নাম শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টার অভিযোগে এক ভারতীয় পাসপোর্টধারী ব্যক্তির ওপর নজরদারি শুরু করেন বিজিবি সদস্যরা। পরে তাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরের অভ্যন্তরে লুকিয়ে রাখা দুটি প্যাকেটের সন্ধান পাওয়া যায়। পরে প্যাকেট দুটি উদ্ধার করে সেগুলোর ভেতরে ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট পাওয়া যায়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট