1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয় দানকারী মাসুদ ও লাবনী আটক আশাশুনির নবাগত ওসির সঙ্গে কাদাকাটি জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মাদক বিরোধী অভিযানে মাদক কারবারিকে আটক করে থানায় আসার সময় এসআই সহ নিহত ২ আহত ২ বীরগঞ্জে এক কেজি গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার বীরগঞ্জে নখাপাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবি গানের আসর উদ্বোধন করলেন ইউএনও সুমা খাতুন ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

তারিখ ০১/১০/২০২৬ ইং

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস: আগৈলঝাড়ায় র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
​আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধিঃ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আগৈলঝাড়ায় এক বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। চলতি বছরের প্রতিপাদ্য ছিল— “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি সাহসে লড়ি, দেশের জন্য কাজ করি”।
​বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমির সিনিয়র শিক্ষিকা ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ফারহানা আক্তার এবং একই একাডেমির সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফজলুল হক। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর ইসিআরআর (ECCRR) প্রজেক্টের পক্ষে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও দায়িত্বে ছিলেন প্রজেক্ট অফিসার যিহিস্কেল ইজারাদার।
​আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতার ওপর জোর দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “কন্যা শিশুদের সাহসের সঙ্গে স্বপ্নের পরিধি বাড়াতে হবে, কারণ আজকের কন্যা শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।” বিশেষ অতিথিবৃন্দ প্রতিটি কন্যা শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গড়ার আহ্বান জানান।
​এর আগে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট