1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয় দানকারী মাসুদ ও লাবনী আটক আশাশুনির নবাগত ওসির সঙ্গে কাদাকাটি জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মাদক বিরোধী অভিযানে মাদক কারবারিকে আটক করে থানায় আসার সময় এসআই সহ নিহত ২ আহত ২ বীরগঞ্জে এক কেজি গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার বীরগঞ্জে নখাপাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবি গানের আসর উদ্বোধন করলেন ইউএনও সুমা খাতুন ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু

আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ ।। জীবনের ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে রাস্তার পাশে বৃহৎ বৃক্ষ শুকিয়ে বিপদজনক অবস্থায় থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পথ চলাচলে বাধ্য হচ্ছে পথচারী ও এলাকাবাসী।
অশাশুনির মানিকখালী ব্রীজ হতে বড়দল ব্যস্ততম সড়কে ফকরাবাদ গ্রামে রাস্তার একেবারে পাশে ৩০ বছর অধিককাল শিশু চটকা গাছ বেড়ে উঠেছে। ফকরাবাদ শ্যামা মিস্ত্রীর মিলের মোড়ে জনসমাগম স্থানে বিনয় সরকারের কাঠগোলা,ধান,হলুদ ও তেলের মিল,বিল্লাল গাজীর চা স্টলসহ কয়েকটি দোকান রয়েছে। মসজিদ,স্কুল ও ঘন বসতিপূর্ণ এলাকায় এখানে প্রতিদিন অনেক মানুষের সমাগম ঘটে।
রাস্তা দিয়ে প্রতি নিয়ত অসংখ্য যানবাহন,ফকরাবাদ সরকারি প্রাইমারী স্কুলের ছাত্রছাত্রী,সাধারণ জনগণ ও দূর দুরান্তের পথচারী চলাচল করে থেক। গাছের দুটি বড় বড় শাখা রাস্তার উপর ছায়া করে ছিল। ৩ মাসের অধিক শাখা দুটি সম্পূর্ণ শুকিয়ে আছে। মূল গাছটিও মরণাপন্ন প্রায়। মরা শাখা ডাল দুটি রাস্তার উপর এমন বিপদজনক ভাবে রয়েছে যে কোন সময় ভেঙ্গে পড়লে জীবনহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
স্কুলের পিটিএ সভাপতি,এস এম শরিফুল ইসলাম জানান,গাছটি রাস্তার উপর ঝুকে পড়েছে। শুকনো বড় আকৃতির ডাল দুটি যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। ফলে স্কুলের ছাত্রছাত্রী,পথচারী ও যানবাহনগুলো রীতিমত হুমকির মধ্যদিয়ে রাস্তা দিয়ে চলাচল করছে। জেলা পরিষদকে অবহিত করা হলেও গাছ কাটা হচ্ছেনা কেন,আমরা জানিনা। এলাকাবাসীর দাবী,
হয় গাছটি কেটে নেওয়া হোক,না হয় কোন প্রতিষ্ঠানে দান করে দিলে তারাই কেটে নেবে।
আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, গাছটি খুবই ঝুঁকিপূর্ণ ও বিপদজনক। ঝড় বৃষ্টি বা যে কোন সময় ভেঙ্গে পড়ার শঙ্কায় পথচারী ও স্কুলের শিক্ষার্থীরা ভয়ে ভয়ে রাস্তা দিয়ে যাতয়াত করে থাকে। দ্রুত গাছটি কেটে নিতে তিনি জেলা পরিষদের কাছে দাবী জানান।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট