
আমার বিচার করবেন তিনি
কলমে / সাংবাদিক এম বাদল খন্দকার।
আদালত বসিয়েছো আমার বিচার করতে?
হে সমাজের ধারক!
কাঠগড়ায় দাঁড় করিয়েছো আমায়,
প্রশ্নের পর প্রশ্নে বিদ্ধ করছো হৃদয়!
তোমরা কারা? কীসের অধিকারে?
বিচারকের আসনে বসো অহংকারে!
নিজের চোখে দেখো না নিজের পাপ,
অন্যের ঘাড়ে চাপাও অভিশাপ!
আমি বলি না আমি নিষ্পাপ ফেরেশতা,
ভুল করেছি, রয়েছে অনেক ভুলের খাতা।
কিন্তু তোমরা যারা সাধু সেজে আছো,
আয়নার সামনে কখনো কি নিজেকে দেখেছো?
লোকের কথায় রায় দিও না তাড়াতাড়ি,
সত্যের খবর কি রাখো বাড়ি বাড়ি?
আজ তোমরা হাসছো, করছো উপহাস,
কাল যে তোমাদেরও হবে সর্বনাশ!
আমি ভয় পাই না তোমাদের এই ভিড়কে,
ভয় পাই না তোমাদের মিথ্যে নীতিকে।
কারণ আমি জানি, আমি মানি…
আমার বিচার তো উনি করবেন,
যিনি এই মহাবিশ্বের একমাত্র চালক।
তিনি দেখেন যা তোমরা দেখো না,
তিনি জানেন যা তোমরা জানো না।
তোমাদের বিচার কাগজে কলমে,
তাঁর বিচার লেখা হৃদয়ের মর্মে।
তোমাদের আদালত ভাঙবে একদিন,
ক্ষমতার দাপট হবে বিলীন।
কিন্তু তাঁর আদালত সত্য, চিরন্তন,
সেখানেই হবে আমার শেষ বিচার – শেষ।