1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয় দানকারী মাসুদ ও লাবনী আটক আশাশুনির নবাগত ওসির সঙ্গে কাদাকাটি জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মাদক বিরোধী অভিযানে মাদক কারবারিকে আটক করে থানায় আসার সময় এসআই সহ নিহত ২ আহত ২ বীরগঞ্জে এক কেজি গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার বীরগঞ্জে নখাপাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবি গানের আসর উদ্বোধন করলেন ইউএনও সুমা খাতুন ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু

আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুস সবুর।
উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক’র সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ নুরুল আবছার মুরতাজা,সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল বারী,প্রফেসর শাহজাহান হোসেন, ডা.রোকনুজ্জামান,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,সমাজ কল্যান সম্পাদক মাওঃ রিয়াছাত আলী,বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান,কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু,মাওলানা আব্দুল ওয়াজেদ,হাফেজ আব্দুল্লাহসহ ১১টি ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিগণ।
বৈঠকে বিভিন্ন ইউনিয়ন শাখার মাসিক সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করা হয়। এছাড়া সংগঠনের চলমান কার্যক্রম,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট