
তালার বারাত যুব সংঘের আয়োজনে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
মাদককে না বলুন খেলা কে হ্যাঁ বলুন, এই শ্লোগানকে সামনে রেখে ১৬ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় সাতক্ষীরা তালার ইসলামকাটি ইউনিয়নের বারাত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বারাত যুব সংঘের আয়োজনে ৮ দলীয় নক আউট ফুটবল টুনামেন্টর শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত ম্যাচে সাতক্ষীরার মুকুন্দপুর ফুটবল একাদশ ও তালার জাতপুর ফুটবল একাদশ অংশগ্রহণ করেন । খেলা উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার আব্দুল আলিম মিন্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সোবান সরদার, ইউপি সদস্য প্রার্থী গাজী আল মামুন , মুজাহিদুল ইসলাম, অসীম কুমার দাশ ও মনিরুল গাজী প্রমুখ ।
খেলা শেষে জাতপুর ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে সাতক্ষীরার মুকুন্দপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার বিজয় অর্জন করেন।
এ সময় মাঠে হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
সমগ্র খেলার আয়োজন ও সার্বিক তত্বাবধানে ছিলেন ইসলামকাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও তরুন উদ্যোক্তা সমাজসেবক গাজী আব্দুল্লা আল মামুন ।