1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিনারায়নপুরে ফজলুর রহমান স্বাধীনের জনসমাবেশে জনমানুষের ঢল, একক প্রার্থীর দাবিতে ঐক্যবদ্ধ বাকেরগঞ্জ জেএস ইউ মডেল হাই স্কুলের ৯০ এস এস সি ব্যাচের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে দীর্ঘ বিচার প্রক্রিয়ায় স্বামীর মৃত্যুদণ্ড খানসামা য় ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে আমানুল্লাহ( সেফ)গ্রেপ্তার সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হিরোইন উদ্ধার সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি( দক্ষিণ) কর্তৃক ২,৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম হিরোইন সহ ৪ গ্রেফতার

হরিনারায়নপুরে ফজলুর রহমান স্বাধীনের জনসমাবেশে জনমানুষের ঢল, একক প্রার্থীর দাবিতে ঐক্যবদ্ধ

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হরিনারায়ণপুরে ফজলুর রহমান স্বাধীনের জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, একক প্রার্থীর দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শেখ মহসিন কবির
ক্রাইম রিপোর্টার কুষ্টিয়া :

কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান স্বাধীনের জনসমাবেশে নেতাকর্মী ও স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। গতকাল রাতে আয়োজিত এ জনসমাবেশে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। একপর্যায়ে জনসমাবেশটি জনসমুদ্রে পরিণত হয় বলে আয়োজকরা জানান।
সমাবেশে গ্রামের সমাজপ্রধানসহ উপস্থিত ব্যক্তিরা হরিনারায়ণপুর ইউনিয়ন থেকে একজনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান স্বাধীন বলেন, “আমি নির্বাচিত হলে হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে কাজ করব। এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”
তিনি আরও বলেন, “আজকের এই জনসমাবেশই প্রমাণ করে, তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হতে চান। দলীয় মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের মতামত ও জনসমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট