1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আহমেদ আবু জাফরের চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৫০ টি চোরাই ভারতীয় মোবাইল জব্দ আশাশুনি উপজেলা পেশাজীবী বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি ২ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ব্যবসায়িক পাওনা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে অশ্লীল ভাষায় গালাগাল সিলেটে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার ছুরির আঘাতে চাচা খুন হরিনারায়নপুরে ফজলুর রহমান স্বাধীনের জনসমাবেশে জনমানুষের ঢল, একক প্রার্থীর দাবিতে ঐক্যবদ্ধ বাকেরগঞ্জ জেএস ইউ মডেল হাই স্কুলের ৯০ এস এস সি ব্যাচের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে দীর্ঘ বিচার প্রক্রিয়ায় স্বামীর মৃত্যুদণ্ড

দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি ২ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমান আদালত

আমজাদ হোসেন, কুমিল্লা::

নিউমার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; পুনর্দখল ঠেকাতে নিয়মিত তদারকির কথা জানিয়েছে উপজেলা প্রশাসন

কুমিল্লার দেবিদ্বারে ফুটপাত ও জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে ডিম বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে দেবিদ্বার নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড দেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, নিউমার্কেট বাজার তদারকির সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখতে পান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসংলগ্ন বাজারে নিজস্ব দোকান থাকা সত্ত্বেও দুই ব্যবসায়ী সামনের ফুটপাত ও জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে ডিম বিক্রি করছেন। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ব্যবসায়ী সাধন সাহাকে ১০ হাজার টাকা এবং সাদ্দাম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, জনস্বার্থে যানজট নিরসন এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দেবিদ্বার সদর এলাকার সড়কগুলো অবৈধ দখলমুক্ত করা হয়েছে। পুনরায় যাতে কেউ এসব স্থান দখল করে ব্যবসা করতে না পারেন, সে জন্য প্রশাসনের নিয়মিত তদারকি চলছে।

তিনি আরও বলেন, পুনরায় দখলের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসন আপসহীন। এরই অংশ হিসেবে আজ দুই ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা ও যানজট কমাতে ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি নিয়মিত নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট