
আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী রত্নপুর ইউনিয়নের বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটি (এডহক)-২০২৬ এর সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বড় ও উৎসবমুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা ট্যাগ অফিসার প্রাণ কুমার ঘটক, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সারোয়ার হোসেন মিয়া ও শাহ মোহাম্মদ বখতিয়ার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, সামছুল হক খোকন, কার্তিক চন্দ্র বেপারী এবং আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আকতার।আরো উপস্থিত ছিলেন রত্নপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক মিজানুর রহমান মিঠু,সিনিয়র যুগ্ন আহবায়ক ফিরোজ শাহ,সদস্য সচিব রিপন শাহ, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম সিপন, যুবদল নেতা এল আর মানিক, মোঃরাছেল।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. কামাল হোসেন শাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি মানসম্মত ও সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে দক্ষ ম্যানেজিং কমিটির বিকল্প নেই। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে নবনির্বাচিত কমিটি সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে বলে আমরা আশাবাদী। দলীয় মতাদর্শের ঊর্ধ্বে থেকে এলাকার শিক্ষার প্রসারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বক্তারা আরও উল্লেখ করেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, রত্নপুর ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।