1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতাপনগরে পুকুরে ডুবে ৮০ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু আদর্শ ওয়ার্ড ও মাদকমুক্ত সমাজ গড়তে চান কাউন্সিলর প্রার্থী মোঃ ইউসুফ আলী আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় এর নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত সাতক্ষীরায় ৮০ মেধাবী শিক্ষার্থী পেল বিনামূল্যে বাইসাইকেল কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের প্রতিবাদে ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার ,হেল্পার গ্রেপ্তার শান্তাহারে নতুন কু স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি পৃথক অভিযান ইস্কাপ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত অসামাজিক কার্যকলাপের দায়ে মিথ্যা ও তরুণী সহ পাঁচজন নাটক ২২ দিনের নিষেধাজ্ঞা।। বরিশালের করকাঠি জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবন ও বিকল্প কর্মসংস্থানের দাবি

প্রতাপনগরে পুকুরে ডুবে ৮০ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রতাপনগরে পুকুরে ডুবে ৮০ বয়সী বৃদ্ধের মৃত্যু

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার প্রতাপনগরে পুকুরে ডুবে মোহাম্মদ আলী ঘোরামী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সরদারবাড়ি কমিউনিটি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
মরহুম মোহাম্মদ আলী ঘোরামী বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ঘোরামীর বাবা।
পারিবারিক সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ আলী ঘোরামী ও তাঁর স্ত্রী বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে তাঁর স্ত্রী গোসল শেষে দ্রুত বাড়িতে ফিরে যান। পরে স্বামীর ফিরতে দেরি হওয়ায় তিনি ছেলে রফিকুল ইসলামকে বিষয়টি জানান।
রফিকুল ইসলাম পুকুরঘাটে গিয়ে বাবার ব্যবহৃত জুতা দেখতে পেলেও তাঁকে খুঁজে পাননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাঁর বাবাকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে,পুকুরঘাটে পা পিছলে পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।
মোহাম্মদ আলী ঘোরামী সৎ,ধার্মিক ও সদালাপী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার,স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
পারিবারিক সূত্রে জানা গেছে,শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর প্রতাপনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট