1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতাপনগরে পুকুরে ডুবে ৮০ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু আদর্শ ওয়ার্ড ও মাদকমুক্ত সমাজ গড়তে চান কাউন্সিলর প্রার্থী মোঃ ইউসুফ আলী আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় এর নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত সাতক্ষীরায় ৮০ মেধাবী শিক্ষার্থী পেল বিনামূল্যে বাইসাইকেল কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের প্রতিবাদে ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার ,হেল্পার গ্রেপ্তার শান্তাহারে নতুন কু স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি পৃথক অভিযান ইস্কাপ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত অসামাজিক কার্যকলাপের দায়ে মিথ্যা ও তরুণী সহ পাঁচজন নাটক ২২ দিনের নিষেধাজ্ঞা।। বরিশালের করকাঠি জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবন ও বিকল্প কর্মসংস্থানের দাবি

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি পৃথক অভিযান ইস্কাপ সিরাপ ও ইয়াবাসহ আটক ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২

মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ সোনামসজিদ ও আজমতপুর বিওপির টহলদল শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৯৮ বোতল ইস্কাফ সিরাপ এবং ৫০ পিস ইয়াবাসহ দুই আসামিকে আটক করা হয়েছে।
​
​গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত সাড়ে ১০ টায় আজমতপুর বিওপির নায়েক মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৮১/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের মন্ডলটোলা গ্রামসংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ মো. মিজানুর রহমান (৪৫)-কে আটক করা হয়। তিনি হুদমা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।

​অপরদিকে, আজ ২৯ অক্টোবর ২০২৬ তারিখ ভোর ৪ টায় (০৪:০০ ঘটিকা) সোনামসজিদ বিওপির হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৭/১১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ এবং ১টি মোবাইল ফোনসহ মো. মুরছালিন (২১)-কে আটক করা হয়। তিনি শিয়ালমারা গ্রামের ছানাউলের ছেলে।
​আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।​বিজিবির কঠোর অবস্থান
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন,
​“বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট