1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস ২২৬ সিজন ২ উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাপ সিরাপ হিরোইন ও গাঁজা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্বোধন কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসাহীকে পিটিয়ে যখন ইটনায় অটোরিক্সার নিচে চাপা পড়ে শিশু নিহত বাজিতপুরে নার্সের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন টেকনাফে মাদক নিয়ে বিরোধের জেরে পাহাড়ে নির্যাতন দুজনের মৃত্যু পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত রাজাপুরে বিরোধীদলীয় সম্পত্তির গাছ অন্যায় ভাবে কেটে নেয়ার চেষ্টার অভিযোগ

কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসাহীকে পিটিয়ে যখন

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দোকান থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চৌতার পাড়া গ্রামের মো. মামুন মিয়া (৪১) পেশায় একজন ব্যবসায়ী। কালীগঞ্জ থানাধীন মূলগাঁও বাইপাস মূলগাঁও দাখিল মাদ্রাসার সামনে তার একটি তেলের দোকান রয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে ১নং বিবাদী আমজাদ হোসেনসহ অন্যান্য বিবাদীরা মামুনের দোকানে এসে বাড়ির ওয়ারিশের জায়গা-জমিসংক্রান্ত বিষয়ে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে ১নং বিবাদী ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং তার হাতে থাকা লোহার রড দিয়ে মামুনের মাথায় আঘাত করে ফোঁটা রক্তাক্ত ও গুরুতর জখম করেন।

এছাড়া অন্য বিবাদীরা লাঠি দিয়ে এলোপাথারী পিটিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করেন এবং মামুন মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ১নং বিবাদী দোকান থেকে তেল বিক্রয়ের নগদ ৯৬,০০০ (ছিয়ানব্বই হাজার) টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় এক অজ্ঞাতনামা অটোচালক রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শের-ই-বাংলা নগরের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল’-এ রেফার্ড করেন।
আহত ব্যবসায়ীর পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানোর পর এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে কিছুটা বিলম্ব হওয়ায় থানায় অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে বলে জানান বাদী। বর্তমানে বিবাদীরা অত্যন্ত প্রভাবশালী ও খারাপ প্রকৃতির হওয়ায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন ভুক্তভোগীর স্ত্রী।

এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ জানায়, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট