1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

বাংলাদেশ মহিলা পরিষদ ঝালকাঠি জেলা কমিটি পুনর্গঠন ও সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ মহিলা পরিষদ ঝালকাঠি জেলা কমিটি পুনর্গঠন ও সভা অনুষ্ঠিত

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধ:-

০১ সেপ্টেম্বর ২০২৬ ইং বিকাল ৪ টায় বাংলাদেশ মহিলা পরিষদ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়নের মাধ্যমে সাংগঠনিক মাসের উদ্বোধন করা হয়। মিস নাজমা কলির নেতৃত্বে ১২ জন নতুন সদস্য ফরম পূরণ করেন।বাংলাদেশ মহিলা পরিষদের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সাকিনা আলম লিজার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহ-সভাপতি মিসেস কামরুন্নেছা আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির অর্থ সম্পাদক ফারজানা ইয়াসমিন, লিগ্যাল এইড সম্পাদক রাবেয়া কবির, প্রচার প্রকাশনা ও গনমাধ্যম সম্পাদক ফাতেমা বেগমসহ নতুন পুরাতন ৩০জন সদস্যা। লিগ্যাল এইড সম্পাদক রাবেয়া কবির বাংলাদেশ মহিলা পরিষদের ঘোষণাপত্র পাঠ করে শোনান। সদস্যগণ নারীসমাজের মানবাধিকার প্রতিষ্ঠা, লিঙ্গ সমতা, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল, যুক্তিবাদী, মানবিক পরিবার,সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে শপথ বাক্য পাঠ করেন । সকল সদস্যদের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট