
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে, ___জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো______বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান এমপি ।
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো । তিনি আরো বলেন, বিগত নাগরিক শোক সভায় ও আমি একই কথা বলেছিলাম। জাহাঙ্গীর হত্যার পিছনে মদতদাতা, অর্থদাতা, ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলেছেন।মিঠামইনে জাহাঙ্গীরের শুন্যতা পূরন হবে না। আপনারা ধৈর্যহারা হবেন না। তদন্ত কাজ এগিয়ে চলেছে। আসামি গ্ৰেফতার না হয়ে শুধু চার্জশিট দাখিল করলে চলবে না। তিনি প্রশাসনের উদ্দেশ্য বলেন, আপনারা যদি কোন অনিয়মের সাথে জড়িত থাকেন তবে ছাড় দেয়া হবে না। নিরপেক্ষ ভাবে কাজ করার কথা বলেন। পাশাপাশি তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোন অফিস আদালতে চাঁদাবাজি গোন্ডামী চলবে না। যদি অভিযোগ পাওয়া যায় তবে সে দল থেকে শুধু বহিষ্কার নয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আগামী ডিসেম্বরে ইউপি নির্বাচন । আপনারা যারা নির্বাচনে অংশ নিবেন তারা তৈরি থাকুন। এমন কাজ করবেন না যেন সামনে সালাম দিলে পিছনে একটা গালি ও দেয় । আপনারা জনগণের কল্যাণমূলক কাজ না করতে পারলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির কেন্দ্রে জামাত কীভাবে এত ভোট পেল । কারন তাদের নির্দেশে জামাতকে আওয়ামী লীগের লোকজন জামাত কে ভোট দিয়েছেন। আওয়ামী লীগ করে যারা জামাতকে ভোট দিয়েছেন তাদের বাবার নাম গোলাম আজম । প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোন ইউনিয়নে কি পরিমান প্রকল্প বরাদ্দ দেয়া হয়েছে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করা হবে। সকলে যেন জানতে পারে কি পরিমান উন্নয়ন হয়েছে। কোন প্রতারনার আশ্রয় নিবেন না। তিনি বিভিন্ন চাকরির ব্যাপারে বলেন, মেধা থাকলে চাকরি অবশ্যই হবে কোন দালালের আশ্রয় নিবেন না।
চিকিৎসা ক্ষেত্রে যদি কারো সমস্যা হয় বা সহযোগিতার প্রয়োজন পড়ে তবে আমাকে যে কোন সময় আমাকে ফোন দিবেন আমি যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করবো ।
মিঠামইন বালির মাঠে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রধান অতিথির ভাষণে তিনি এসকল কথা বলেন।
বৃহস্পতিবার ৩ রা সেপ্টেম্বর বিকালে উপজেলা বিএনপির আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল্লাহ মিয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোঃ নাজমুল হাসান ভুঁইয়া ( সভাপতি ঘাগড়া ইউনিয়ন বিএনপি) , তুষার আহমেদ শান্ত ( সদস্য সচিব উপজেলা ছাত্রদল) , মোঃ কাশেম শিকদার ( সভাপতি উপজেলা শ্রমিকদল) , মোঃ এরশাদুল হক ( সদস্য সচিব উপজেলা যুবদল), মোঃ কামাল পাশা ( সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক দল) , মোঃ মামুন মিয়া ( যুগ্ম সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল) , এডভোকেট জসিম উদ্দিন রুবেল ( সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি মিঠামইন) , মোঃ বাহার মিয়া ( সাবেক ভিপি গুরুদয়াল কলেজ ও সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল ) , মোঃ আলমগীর শিকদার ( প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক) , এডভোকেট শাহ কামাল ( সাবেক পিপি ) ,শাহেরীল আলম তপন ( প্রতিষ্ঠা আহ্বায়ক উপজেলা যুবদল) , মোঃ আফতাব উদ্দিন ( সহ-সভাপতি উপজেলা বিএনপি মিঠামইন) , মোঃ সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন ( সাধারণ সম্পাদক ইটনা উপজেলা বিএনপি) , এস,এম কামাল হোসেন ( সভাপতি ইটনা উপজেলা বিএনপি) , এডভোকেট ফরিদ আহমেদ ( সাবেক কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ), এডভোকেট উম্মেকুলসুম রেখা (সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি কিশোরগঞ্জ),
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, এডভোকেট জসিম উদ্দিন রুবেল।