
কুষ্টিয়ার ইবি থানার মধুপুর বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত।
মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স — এস এম মামুনুর রশিদ, ইবি থানা অফিসার ইনচার্জ ।
নিজস্ব প্রতিবেদক।।
আপনারা যারা সামাজিক মানুষ আমাকে সাহায্য করবেন, আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স । ৪ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর বাজার মালিক সমিতি কর্তৃক আয়োজিত মধুপুর বাজারে আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে ইবি থানার নবাগত অফিসার ইনচার্জ এস এম মামুনুর রশিদ উপরোক্ত কথা বলেন । তিন আরো বলেন, যারা মাদকের গডফাদার এবং অর্থায়ন করেন তাদের কোন রুপ ছাড় দেয়া হবে না , আইনের আওতায় আনা হবে। বাজার মালিক সমিতির সভাপতি মোঃ আজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এস এম মামুনুর রশিদ আরো বলেন, আমার ম্যাসেজ ক্লিয়ার মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশ সমাজে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যকলাপ করতে দেয়া যাবে না । তিনি আরো বলেন, মাদক শুধু যুব সমাজকেই ধ্বংস করে না, মাদক সমাজ,দেশ এবং রাষ্ট্রকে ক্ষতি করে । পুলিশ জণগনের বন্ধু এবং সেবক। আমি আপনাদের সেবক হিসেবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট থাকবো ।সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুল মমিন। এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল মমিন, মোঃ সাবু এবং সভাপতি মোঃ আজিবর রহমান । সভায় বাজার মালিক সমিতির সদস্য বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন মোঃ আব্দুল মালেক ।