1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

স্ত্রীর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন সাতক্ষীরার যুবদল নেতা

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

স্ত্রীর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন সাতক্ষীরার যুবদল নেতা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহানুর রহমান মিলনের স্ত্রী সেলিনা নাসরিন মারাত্মক জীবনসংকটে পড়েছেন। নানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর দুটি কিডনিই সম্পূর্ণ বিকল হয়ে গেছে। বর্তমানে উন্নত চিকিৎসার অভাবে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
পরিবার সূত্রে জানা গেছে, বিগত সরকারের মেয়াদে রাজনৈতিক মামলা, হামলা, গ্রেপ্তার এবং ধারাবাহিক জেল-জুলুমের কারণে দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয়েছিল যুবদল নেতা সোহানুর রহমান মিলনকে। এ সময় পরিবারের প্রতি যথাযথ খেয়াল রাখা কিংবা স্ত্রীর শারীরিক অসুস্থতার সময়মতো সুচিকিৎসা করানো সম্ভব হয়নি। নিয়মিত চিকিৎসার অভাবে ক্রমেই সেলিনা নাসরিনের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে পড়ে।
স্ত্রীকে বাঁচাতে এ পর্যন্ত সাধ্যের সবটুকু দিয়ে চিকিৎসা চালিয়ে গেছেন মিলন। তবে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তিনি এখন পুরোপুরি নিঃস্ব ও সর্বস্বান্ত। বর্তমানে চিকিৎসকেরা দ্রুত কিডনি প্রতিস্থাপন অথবা জরুরি ও ব্যয়বহুল উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন, যা বহন করা তাঁর পক্ষে আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় স্ত্রীর জীবন বাঁচাতে এবং উন্নত চিকিৎসার সুব্যবস্থা করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি দৃষ্টি আকর্ষণ ও মানবিক সহায়তা কামনা করেছেন মিলন। তিনি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর আকুল আবেদন ও কষ্টের কথা তুলে ধরতে চান। স্ত্রীর সুস্থতা ফিরিয়ে আনতে দলীয় প্রধান ও দেশের সহৃদয় ব্যক্তিবর্গের কাছে আকুল মানবিক আবেদন জানিয়েছেন এই যুবদল নেতা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট