
অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্য।
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ- কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিউটন দাস উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তিনি শ্রীনন্দ দাস ও রেখা রানী দাসের ছেলে। তিনি এক সন্তারনের জনক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নিউটন দাস হাওরে মাছ ধরতে যান। বেলা ১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। নিউটন দাসের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে রেখে তার এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা। অষ্টগ্রাম থানার ওসি রুকনউজ্জামান নিউটন দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।