1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক।। নির্বিকার প্রশাসন।

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড এর পূর্ব মজমপুর,সাদ্দাম বাজার গলি হয়ে রেল বস্তি,উদিবাড়ি ও বিভিন্ন অলি গলি তে মাদকের অবাধ বেচাকেনা ও ব্যবহার চরম আকার ধারণ করেছে।
স্থানীয়দের অভিযোগ,এলাকার আনাচে-কানাচে এখন হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। প্রতিদিন অবাধে মাদক কেনাবেচা চললেও রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন। ফলে প্রতিনিয়ত ধ্বংসের মুখে পড়ছে এলাকার যুবসমাজ,আর সাধারণ মানুষের মাঝে বাড়ছে চরম উদ্বেগ ও আতঙ্ক।

স্থানীয় সূত্রের খবরে জানা যায়,পৌর ১৮ নং ওয়ার্ড এর বেশ কয়েকটি নির্দিষ্ট পয়েন্টে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদকের বেচাকেনা। গাঁজা,ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাপেনটাডল ও সিরাপও সেখানে সহজেই পাওয়া যায়।

এলাকাবাসীর অভিযোগ,মাদক কারবারিদের অপতৎপরতা সবার জানা থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
কোনো কোনো জায়গায় নিয়মিত মাদক কেনাবেচা চললেও পুলিশ বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জোরালো অভিযান দেখা যায় না।

এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করে জানান,প্রশাসন যদি অবিলম্বে মাদকের এসব আখড়ায় সাঁড়াশি অভিযান না চালায় এবং চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতার না করে,তবে কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ডের সামাজিক পরিবেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

এ বিষয়ে পৌর ১৮ নং ওয়ার্ড বাসীর সচেতন সাধারণ জনগণ ও যুবসমাজ জেলা প্রশাসক,কুষ্টিয়া পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে নিয়মিত অভিযান পরিচালনা করে এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট