1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের তিন দফা

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষা, বিভাগভিত্তিক মারামারি বন্ধ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে উপাচার্য অধ্যাপক মামুন অর রশীদ বরাবর স্মারকলিপি এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণে তিন দফা দিয়েছেন ছাত্র অধিকার পরিষদ ববি শাখা। আজ রোববার দুপুরে উপাচার্য কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি দেন ছাত্র অধিকার পরিষদ ববি শাখার নেতারা।

উক্ত স্মারকলিপিতে উল্লেখ করেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে অত্যন্ত জোরালো ভাষায় ও গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে, সাধারণ শিক্ষার্থীবৃন্দ বিগত কিছুদিন ধরে ক্যাম্পাসের সার্বিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ ও নিরাপত্তার হীনতায় ভুগছে। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এই বিদ্যাপীঠের পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। অত্যন্ত তুচ্ছ ও ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশেপাশের বাসাগুলোতে বড় আকারের সংঘর্ষ ও মারামারি সংঘটিত হচ্ছে। আরও উদ্বেগের বিষয় হলো, এই সংঘাতগুলো এখন কোনো ব্যক্তিপর্যায়ে সীমাবদ্ধ না থেকে ‘বিভাগভিত্তিক’ রূপ নিচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক কার্যক্রম ও শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে মারাত্মকভাবে বিনষ্ট করছে। গত কয়েকদিনে এমন ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে যা অত্যন্ত হতাশাজনক।

স্মারকলিপিতে আরও উল্লেখ করেন, এই বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং ক্যাম্পাসে এক ধরনের ভীতি ও অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। পারস্পরিক সহনশীলতার অভাব এবং কতিপয় উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে ছোটখাটো মতপার্থক্য যেকোনো মুহূর্তে ভয়াবহ সংঘর্ষের রূপ নিতে পারে। আমাদের স্পষ্ট আশঙ্কা, প্রশাসন যদি অবিলম্বে এই নৈরাজ্যের বিরুদ্ধে আপসহীন ও কঠোর অবস্থান গ্রহণ না করে, তবে ক্যাম্পাসে যেকোনো সময় অপূরণীয় বা বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে যেতে পারে, যার দায়ভার কোনোভাবেই এড়ানো সম্ভব নয়।
​এমতাবস্থায়, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ শিক্ষার্থীদের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণে আপনার বলিষ্ঠ ও দৃশ্যমান হস্তক্ষেপের দাবি জানিয়ে আমাদের ৩টি প্রধান দাবি নিচে পেশ করা হলো:

১. জিরো টলারেন্স নীতি প্রয়োগ ও তদন্ত সাপেক্ষে শাস্তি: ক্যাম্পাসে যেকোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ছাত্রত্ব ও প্রাতিষ্ঠানিক বিধি মোতাবেক সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রতিটি বিভাগভিত্তিক সংঘর্ষের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে; সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে দোষী শিক্ষার্থীদের চিহ্নিত করে প্রশাসনকে দল-মত ও বিভাগ নির্বিশেষে দৃষ্টান্তমূলক একাডেমিক ও আইনি শাস্তির ব্যবস্থা করতে হবে।

২. নিরাপত্তা জোরদার করা: ক্যাম্পাস, প্রধান ফটক এবং সংবেদনশীল স্থানগুলোতে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা কর্মীদের সার্বক্ষণিক টহল, তৎপরতা এবং কঠোর নজরদারি বৃদ্ধি করতে হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা শুরুতেই রুখে দিতে প্রক্টোরিয়াল বডিকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

৩. কাউন্সেলিং ও সচেতনতা বৃদ্ধি: বিভাগভিত্তিক এই রেষারেষি বন্ধ করতে প্রতিটি বিভাগের শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে জরুরি সভা বা ‘কাউন্সিলিং’-এর আয়োজন করতে হবে। শিক্ষার্থীদের মানসিক উগ্রতা কমাতে, পারস্পরিক সৌহার্দ্য ও সহনশীলতা বাড়াতে জরুরিিত্তিতে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

এবং সবশেষে প্রত্যাশা করে উল্লেখ করেন, ​সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবন ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ রক্ষায় আপনি অভিভাবকসুলভ দৃঢ়তা ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন—এটাই আমাদের একান্ত প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট