1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাধীনতার 55 বছরেও হয়নি সেতু ।। বাসের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার পাথর ডুবির মানুষের ‌ বাসের ধাক্কায় ববির তিন শিক্ষার্থী‌ আহত ঝালকাঠিতে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুদক কর্তৃ ক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের অভিধানে নবীগঞ্জের আজিজুর গ্রেফতার সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার কোরবান নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মত বিনিময় সভা বদগাছিতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময়

বাসের ধাক্কায় ববির তিন শিক্ষার্থী‌ আহত

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ব্রিজের ঢালে ওভারটেকিং, গ্রিনলাইন বাসের ধাক্কায় ববির রসায়ন বিভাগের তিন শিক্ষার্থী আহত

ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তিন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের টোল প্লাজা সংলগ্ন ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান খান, একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আশরাফ ও রাকিব আলম।

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, তিন শিক্ষার্থী একটি ভ্যানে করে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে রুপাতলীর দিকে যাচ্ছিলেন। এ সময় রুপাতলী থেকে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস ব্রিজের ঢালে ওভারটেক করার সময় ভ্যানটির সঙ্গে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার সময় প্রাণ বাঁচাতে ভ্যান থেকে লাফ দেন শিক্ষার্থী ইমরান খান। এতে তিন শিক্ষার্থীই আহত হন। পরে বাসটি আটক করে ক্যাম্পাসে নেওয়া হয়।

আহত শিক্ষার্থী ইমরান খান বলেন,“আমি মারা যাইতাম। আমরা ভ্যানে করে রুপাতলী যাচ্ছিলাম। আমি ভ্যান থেকে লাফ দিয়েছিলাম। নইলে আজ মারা যেতাম। আল্লাহ আজ বাঁচিয়ে দিয়েছে। আমি লাফ না দিলে গ্রিনলাইনের চাকার নিচে থাকতাম। আমার সঙ্গে আশরাফ আর রাকিবও ছিল। আজকে আমাদের মৃত্যু হতে পারতো। আল্লাহর অশেষ রহমতে বেঁচে আছি।”

দুর্ঘটনার পর আহত তিন শিক্ষার্থীকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার বলেন,“আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এবিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর ড. মো: গাজী সাখাওয়াত হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের পাশে আছি, আমরা তাদের সাহয্য করব। এই ঘটনায় তাদের যা দাবি আমরা সেটা বিবেচনা করব। এবং বাস মালিক ও ড্রাইভারসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

দুর্ঘটনায় জড়িত গ্রিনলাইন বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৪-২৭৮৬ বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট