1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাধীনতার 55 বছরেও হয়নি সেতু ।। বাসের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার পাথর ডুবির মানুষের ‌ বাসের ধাক্কায় ববির তিন শিক্ষার্থী‌ আহত ঝালকাঠিতে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুদক কর্তৃ ক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের অভিধানে নবীগঞ্জের আজিজুর গ্রেফতার সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার কোরবান নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মত বিনিময় সভা বদগাছিতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময়

সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপ(মাদক)সহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড় পাঁচটার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল মোস্তাইন বিল্লাহ (কনস্টেবল নম্বর ১২২৮) এবং কনস্টেবল নাজমুল ইসলাম। মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশের ডিএসবি (স্পেশাল ব্রাঞ্চ) শাখায় কর্মরত ছিলেন। এর আগে তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নাজমুল ইসলাম ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ব্যাগ থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশের একটি সূত্রের দাবি, মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি দোকানে বসে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি পুলিশের একটি অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনে মোস্তাইন বিল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে তা বিক্রির তথ্য উঠে আসে।
পুলিশ সূত্র জানায়, সার্কিট হাউস মোড় থেকে কাঁচাবাজার সংলগ্ন একটি চা ও ক্যারাম খেলার দোকানে বসে মোস্তাইন বিল্লাহ বিভিন্ন মাদক বিক্রি করতেন। এ কাজে দোকানের মালিক তাইফুর তাকে সহযোগিতা করতেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ সূত্র আরও জানায়, মাদকসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির পর সোমবার তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে কোরেক্স সিরাপ উদ্ধারের পর তাদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট