1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

সরাইল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী বাগিয়ে আনতে গিয়ে নারী আটক, মোবাইল কোটে অর্থদণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

সরাইল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী বাগিয়ে আনতে গিয়ে নারী আটক, মোবাইল কোর্টে অর্থদণ্ড

এম বাদল খন্দকার (স্টাফ রিপোর্টার)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগীকে অন্যত্র নেওয়ার সময় ইয়াসমিন নামে এক নারীকে আটক করা হয়েছে পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটে
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগীকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করার সময় ইয়াসমিনকে আটক করা হয় অভিযোগ রয়েছে তিনি আনন্দ মেডিকেলের বেতনভুক্ত কর্মী হিসেবে পরিচয় দেন এবং প্রতিষ্ঠানটির হয়ে এ ধরনের কাজ করার কথা জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পরে বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম এম কায়সার এ সময় দন্ডবিধি ১৮৬০ এর১৮৮ ও ৫২ ধারায় ইয়াসমিনকে সর্তকতা মূলক ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম এম কায়সার বলেন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে অন্যত্র নেওয়ার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও কর্তৃপক্ষের অনুমতি অনুসরণ করতে হবে হাসপাতাল থেকে রোগী অন্যত্র নেওয়ার বিষয়ে কোনো অনিয়ম বা রোগীকে প্রভাবিত করার অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট নারীকে সতর্কতামূলকভাবে অর্থদণ্ড দেওয়া হয়েছে সরকারি হাসপাতাল থেকে রোগী অন্যত্র নেওয়ার বিষয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় নজরদারি রাখা হবে ,এ ঘটনায় সরকারি হাসপাতাল থেকে রোগী অন্যত্র নেওয়ার ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধিদের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রভাবিত করে অন্যত্র নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা ,তবে রোগীকে কোন পরিস্থিতিতে এবং কারো অনুমতিতে অন্যত্র নেওয়া হয়েছিল সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি ।অভিযোগের বিষয়টি যথাযথের মাধ্যমে স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট ওরা জানিয়েছেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট