1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

পবিপ্রবিতে ছাত্রদলের পরিছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে ছাত্রদল নেতা আবদুল্লাহ আল নাহিদের নেতৃত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা যৌথভাবে এ কর্মসূচি পরিচালনা করেন। উক্ত প্রোগ্রামে সার্বিক সহোযোগিতা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সোহেল রানা জনি।
কর্মসূচির শুরুতে উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। পরবর্তীতে তাঁরা একাধিক দলে বিভক্ত হয়ে ক্যাম্পাসের প্রশাসন ভবন, একাডেমিক ভবন, গ্রেনেড রোড, প্যারিস রোড ও বকুলতলাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। একই সঙ্গে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির ধারাবাহিকতায় ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি তে অংশগ্রহণ করে সাধারণ শিক্ষার্থী এবং সংগঠনটির নেতা-কর্মী।

কর্মসূচিতে ছাত্রদল নেতা হামিম বলেন, “শুধু অধিকার আদায়ের সংগ্রামেই নয়; সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ, স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ রক্ষায় ছাত্রদল সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। শিক্ষার সঠিক ও নিরাপদ পরিবেশের জন্য একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস অত্যন্ত জরুরি। পবিপ্রবি ছাত্রদলের এমন শিক্ষার্থীবান্ধব পরিকল্পনা ভবিষ্যতে আরও থাকবে।”

ছাত্রদল নেতা আবদুল্লাহ আল নাহিদ বলেন, “নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই ধারাবাহিক প্রয়াস। তারই অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে আমরা সামনে আরও নানামুখী উদ্যোগ গ্রহণ করব।”
কর্মসূচি শেষে ক্যাম্পাসের সার্বিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট