1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

ববির যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ান শাহরিয়ার

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

ববির যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ার

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ সংগঠন যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের (২০২১-২০২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাহেদ শাহারিয়া রিয়ন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের (২০২২-২০২৩) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার ইসলাম।

সম্প্রতি সংগঠনটির নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. সাহেদ শাহারিয়া রিয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. শাহরিয়ার ইসলাম দায়িত্ব পেয়েছেন। এ ছাড়াও কমিটির বিভিন্ন পদে জায়গা পেয়েছেন ৫৯ জন শিক্ষার্থী।

যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম বৃহৎ ও সক্রিয় সংগঠন। যশোর জেলা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট