1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

আশাশুনির প্রতাপ নগরে অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত , ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

আশাশুনির প্রতাপনগরে অগ্নিকান্ডে দোকান ভস্মীভূত।। ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার প্রতাপনগরে এক ব্যবসায়ীর দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানে থাকা প্রায় ৬ লাখ ১০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এব্যাপারে দোকান মালিক প্রতাপনগর ৫নং ওয়ার্ড শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি নূরুল ইসলাম মোড়লের ছেলে মারুফ বিল্লাহ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
৫ জনকে অভিযুক্ত করে,অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে,প্রতাপনগর বিট হাউজ মোড়ে তাদের টেলিকম ও বৈদ্যুতিক মালামালের দোকান রয়েছে। দোকানে প্রায় ৬ লাখ ১০ হাজার টাকার মালামাল ছিল। তার ছোট ভাই মাহবুবুল্লাহ মাঝে মধ্যে দোকান পরিচালনা করে। গত ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিকাশে টাকা দেওয়া নেওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় অভিযুক্তের সঙ্গে মাহবুবুল্লাহর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে দোকান থেকে টেনে বাইরে নিয়ে মোবাইল ফোন কেড়ে নেয় এবং দোকান ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা মাহবুবুল্লাহকে মারধর ও গুরুতর ক্ষতির হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরদিন ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে দোকান বন্ধ করে মাহবুবুল্লাহ বাড়িতে যায়। রাত দেড়টার দিকে গ্রামের লিয়াকত আলী মোবাইল ফোনে দোকানে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে মাহবুবুল্লাহ,তার বাবা-মা ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দোকানে আগুন জ্বলতে দেখে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে দোকানটি সম্পুর্ণ ভস্মীভূত হয়ে যায়। ব্যবসায়ীর দাবি,আগুনে প্রায় ৬ লাখ ১০ হাজার টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে খরিদদারদের কাছে পাওনা প্রায় ২ লাখ ২০ হাজার টাকার বকেয়া হিসাবের খাতাও পুড়ে গেছে। থানার এসআই নাছির উদ্দীন ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
অভিযোগের বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ বলেন,অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট