1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফাহিম ও সাধারণ সম্পাদক জিল্লু । অভিনন্দন মিছিল ।

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফাহিম ও
সাধারণ সম্পাদক জিল্লু । অভিনন্দন মিছিল ।

নিজস্ব প্রতিনিধি।।

দীর্ঘ আট বছর পর কুষ্টিয়া জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ সাতটি পদে নেতাদের নাম প্রকাশ করা হয়েছে। রবিবার ২০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্যাডে কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন করেন। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত তথ্যে জানা যায়, কুষ্টিয়া জেলা যুবদলের নবাগত কমিটিতে সভাপতি হিসেবে ফুহাদ রেজা ফাহিম ও সাধারণ সম্পাদক হিসেবে জিল্লুর রহমান জনিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মোস্তাফিজুর রহমান সুমনকে সিনিয়র সহ-সভাপতি এবং জাকারিয়া মিলনকে সহ-সভাপতি করা হয়েছে। রাশিদুল ইসলাম রাশেদকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, জব্বার মিলনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোজাক্কির রহমান রাব্বিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে কমিটি ঘোষণার পর সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে কর্মীরা জড়ো হয়ে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। পরে নবাগত সভাপতি ফুহাদ রেজা ফাহিম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি ও সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি’র নেতৃত্বে কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটারফ্লাই মোড়ে গিয়ে শেষ হয়ৎ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট