1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

কুষ্টিয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন 2026 অনুষ্ঠিত ।

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

*কুষ্টিয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন–২০২৬ অনুষ্ঠিত ।

স্টাফ রিপোর্টার
মো. আমিনুল ইসলাম (নাঈম) ।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কুষ্টিয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় ব্যাংকের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা সন্তোষ প্রকাশ করেন।

ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. সাঈদ হাসান। তিনি জানান, অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের ফলাফল:
ব্যবস্থাপনা কমিটির মোট ৬টি পদের মধ্যে সভাপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মো. ছকিম উদ্দিন বিশ্বাস ও মো. সামসুল হক।

  • মো. ছকিম উদ্দিন বিশ্বাস পেয়েছেন ৯ ভোট , আর
  • মো. সামসুল হক ১১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, সহ-সভাপতি পদে মো. হেলাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে-
১. মো. মহি উদ্দিন
২. মো. গোলাম মোস্তফা
৩. মো. শাহরিয়া আহমেদ
৪. মো. তানভীর আলম

পরে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. সাঈদ হাসান, সদস্য বিজন কুমার ও আব্দুল হাকিমের যৌথ স্বাক্ষরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন পর এই ব্যাংকে সর্বপ্রথম অত্যন্ত সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট