1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

আশাশুনি প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মহাদ্দিস রবিউল বাশার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

আশাশুনি প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন….এমপি মুহাদ্দিস রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরার আশাশুনি প্রেস ক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা শেষে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মহাদ্দিস রবিউল বাশার।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন,“সাংবাদিকরা জাতির বিবেক। সমাজ ও এলাকার সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের কল্যাণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাংবাদিকদের জন্য একটি সুন্দর ও আধুনিক প্রেসক্লাব থাকা প্রয়োজন।”
তিনি বলেন,কোনো তথ্য সংবাদ হিসেবে প্রকাশের আগে তা যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে।
সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এমপি রবিউল বাশার আরও বলেন,আশাশুনি প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণের উদ্যোগ প্রশংসনীয়।
তিনি ভবন নির্মাণসহ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রেস ক্লাব সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু,আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম,সাবেক উপজেলা আমির উপাধ্যক্ষ আব্দুর সবুর,উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম লিংকন।
এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল,জামায়াতের উপজেলা সহ-সেক্রেটারী ডা. রোকনুজ্জামান,অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস,পি এস আই দীপ্তিস ঢালী,অ্যাডভোকেট শহিদুল ইসলাম,মিডিয়া বিভাগের সভাপতি শাহ ওহিদুজ্জামান শাহিনসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে এমপি রবিউল বাশার আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট