1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।।।ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খাম্বা অপসারণ ও পরিবর্তনের জন্য প্রায় এক মাস আগে পল্লী বিদ্যুৎ অফিস রির্পোট করে ও ছবি তুলে নিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অবশেষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে আশাশুনি বাজারের জনতা ব্যাংক মোড়ে খাম্বাটি হঠাৎ ভেঙে পড়ে। এতে একটি ইজিবাইক দুমড়েমুচড়ে যায় ও একটি হোটেলের বারান্দার চাল ভেঙে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান,খাম্বাটির অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক ছিল। প্রায় এক মাস আগে পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন এসে খাম্বাটি পরিদর্শন করে ছবি তুলে নিয়ে যায়। এরপরও খাম্বাটি পরিবর্তন বা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বাজারের ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন,
প্রায় এক মাস আগে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা এসে খুঁটির ছবি তুলে নিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেননি। সময়মতো ব্যবস্থা নেওয়া হলে এমন ঘটনা ঘটতো না।
প্রত্যক্ষদর্শীরা জানান,হঠাৎ খাম্বাটি ভেঙে পড়ায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি শুরু করেন। তবে ওই সময় বৃষ্টি থাকায় পথচারীর সংখ্যা কম ছিল। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খাম্বাটি ভেঙে পড়ে আবির হোটেলের সামনে রাখা আশাশুনি সদর ইউনিয়নের ধান্যহাটি গ্রামের ঝন্টু সরকারের ছেলে গনেশ কুমার সরকারের একটি ইজিবাইক দুমড়েমুচড়ে যায় এবং শ্রীকলস গ্রামের আজহারুল ইসলামের (আবির হোটেলের) বারান্দার চাল ভেঙে যায়।
আশাশুনি পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী মো. মাহমুদুল হাসান,রিপোর্ট করা ও ছবি তোলার বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান,লবণাক্ততার কারণে সিমেন্টের পোলটিতে লোনা ধরে ক্ষত সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে মুষলধারে বৃষ্টির কারণে পোলটি ভেঙে পড়ে। দ্রুত সংস্কারের কাজ চলছে।”
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খাম্বাটি অপসারণ এবং বাজারের অন্যান্য ঝুঁকিপূর্ণ খাম্বা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট