1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

গঠনতান্ত্রিক সংস্কার করে দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার দাবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

‎গঠনতান্ত্রিক সংস্কার করে দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার দাবি-

মোঃ কুতুব উদ্দিন
ঢাকা
‎
ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম আকাঙ্ক্ষিত দাবি। সম্প্রতি ‘ডাকসু নির্বাচন ২০২৫’-এর এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে। এ প্রেক্ষাপটে গঠনতান্ত্রিক সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময়ে ডাকসু নির্বাচনের দাবিতে আজ ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার, বিকাল ৪ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখর সাধারণ সম্পাদক আকাশ আলীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মোসা: রুকু খাতুন (জিএস, কবি সুফিয়া কামাল হল সংসদ), তানজিলা রহমান প্রভা, রাসেল হোসেন।
‎
‎সংবাদ সম্মেলন থেকে নিন্মোক্ত দাবি সমূহ উত্থাপন করা হয়েছে-
‎
‎প্রয়োজনীয় সংস্কার শেষে অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।
প্রতি বছর নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে হবে। ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করতে হবে।
‎ সভাপতি ও প্রশাসনের একক ক্ষমতা কমিয়ে ক্ষমতা কাঠামোয় ভারসাম্য নিশ্চিত করতে হবে। নির্বাহী কমিটির সিদ্ধান্ত গ্রহণে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা নিশ্চিত করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট