1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

বিজয়নগর উপজেলার বুধন্তীতে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুল আলম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

বিজয়নগর উপজেলার বুধন্তীতে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১নং বুধন্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট শালিসকারক ও ন্যায় বিচারক জনাব মাহবুবুল আলম নিজ অর্থায়নে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বুধন্তী-সিমড়া সড়কটি বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী গাড়ি ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বারবার বলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ অবস্থায় এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে ওই সড়কের উন্নয়নমূলক সংস্কার কাজ শুরু করেন চেয়ারম্যান প্রার্থী জনাব মাহবুবুল আলম।

এ বিষয়ে তিনি বলেন, “আমি চেয়ারম্যান হই বা না হই, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। বুধন্তী-সিমড়া রাস্তাটি আমার নিজ এলাকার মানুষের চলাচলের প্রধান সড়ক। মানুষের কষ্ট দেখে আর বসে থাকতে পারিনি। তাই নিজের সামর্থ্য অনুযায়ী সংস্কারের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার যেকোনো উন্নয়নে আমি মানুষের পাশে থাকবো।”

তার এমন মহৎ উদ্যোগে এলাকায় ব্যাপক প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা বলেন, “মাহবুবুল আলম সাহেব দীর্ঘদিন ধরে এলাকায় ন্যায় বিচারক ও শালিসকারক হিসেবে পরিচিত। বিপদে-আপদে সবসময় গরীব অসহায় মানুষের পাশে থাকেন। রাস্তার কাজ করে তিনি আবারও প্রমাণ করলেন তিনি জনগণের মানুষ।”

এলাকাবাসীর প্রত্যাশা, এমন জনবান্ধব ও সমাজসেবক ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হলে বুধন্তী ইউনিয়নের চিত্র আরও বদলে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট