1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

কেরানীগঞ্জে ডিভির অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

মোঃ কুতুব উদ্দিন
ঢাকা

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন দড়িরগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেন এসআই মোঃ তানভীর হোসেন ভূইয়া ও এসআই হারুনুর রশিদ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সারোয়ার আহমেদ তুহিন (২৮)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের দড়িরগাঁও গ্রামের ইমরান আলীর ছেলে। পুলিশের তথ্যমতে, তিনি বাস্তা ইউনিয়ন ছাত্রলীগের ৮নং ওয়ার্ডের সভাপতি।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত তুহিনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে। মামলা নং- ৩৬, তারিখ- ১০/০৬/২০২৬। ওই মামলায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)
জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট