1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

জমকালো আয়োজনে রাজামেহারে সুলতান আহমেদ ডাবল হোন্ডা কাপ ফুটবলের তৃতীয় আসরের পর্দা উঠলো

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

জমকালো আয়োজনে রাজামেহারে সুলতান আহমেদ ডাবল হোন্ডা কাপ ফুটবলের তৃতীয় আসরের পর্দা উঠল

মোঃ আমজাদ হোসেন// কুমিল্লা:-

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সুলতান আহমেদ ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের সিজন-৩। গৌরব, ঐতিহ্য ও ঐক্যের ধারাবাহিকতা ধরে রাখতে প্রতিবছরের মতো এবারও ব্যাপক পরিসরে এ টুর্নামেন্টের আয়োজন করেছে আয়োজক কমিটি।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী ম্যাচের কার্যক্রম শুরু হয়। পরে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও সভাপতি সুলতান আহমেদ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন মধুমুড়া ফুটবল একাদশ ও কুরুইন ফুটবল একাদশ। দুই দলের টিম ম্যানেজাররা বাছাই করা সেরা খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল সাজিয়ে মাঠে নামেন।

খেলা শুরুর পর থেকেই দুই দল একের পর এক আক্রমণ চালাতে থাকে। প্রথমার্ধের এক পর্যায়ে মধুমুড়া ফুটবল একাদশের খেলোয়াড় শামীম গোল করে দলকে এগিয়ে দেন। তবে পিছিয়ে পড়ে দ্রুতই পাল্টা আক্রমণে যায় কুরুইন ফুটবল একাদশ। তাদের আক্রমণ থেকে গোল এলে ম্যাচে সমতা ফিরে আসে। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধে জয়ের লক্ষ্যে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। খেলার এক পর্যায়ে মধুমুড়া ফুটবল একাদশের বিদেশি খেলোয়াড় দাউদা দুর্দান্ত হেডে গোল করে দলকে আবারও এগিয়ে দেন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় দাউদার সেই গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন মধুমুড়া ফুটবল একাদশ।

ম্যাচটি পরিচালনা করেন সনামধন্য রেফারি মো. রুহুল বাবু। তার সঙ্গে দুই সহকারী রেফারি দায়িত্ব পালন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও সভাপতি সুলতান আহমেদ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী, আয়োজক কমিটির সদস্য এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের ঐতিহ্য ধরে রাখা, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করাই এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট