1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

রাজাপুরে ইউএনওর অভিযানে ইয়াবা গাঁজাসহ আটক পাঁচ

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

রাজাপুরে ইউএনওর অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৫ জনকে দেড় বছরের কারাদণ্ড ও লক্ষ টাকা জরিমানা!

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২৩ পিস ইয়াবা ও প্রায় ৪০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ ইং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজারের গাইনবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে লেবুবুনিয়া বাজারের গাইনবাড়ি এলাকার রাজু গাইনের একটি পরিত্যক্ত ঘর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ওই ঘরে নিয়মিত মাদকের আসর বসত বলে অভিযোগ রয়েছে। অভিযানে আটক পাঁচজন হলো উপজেলার হাজিরহাট গ্রামের নুরু হাওলাদারের ছেলে ইয়াসিন (২৫), নারিকেলবাড়িয়া গ্রামের মোদাচ্ছের খানের ছেলে রাকিব (২৩), নৈকাঠি গ্রামের সুলতানের ছেলে এমাদুল (৪০), লেবুবুনিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মিরাজ হোসেন (২৬) এবং হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (২৩)।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় লেবুবুনিয়া বাজারের গাইনবাড়ি এলাকায় রাজু গাইনের পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১২৩ পিস ইয়াবা ও প্রায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজনকে দেড় বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
ইউএনও রিফাত আরা মৌরি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে উদ্ধার করা ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে। আটক অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, লেবুবুনিয়া বাজারের আশপাশের কয়েকটি পরিত্যক্ত স্থাপনা ও নির্জন স্থানে দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা বসে আসছিল। প্রশাসনের এ অভিযানের ফলে ওই এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হবে বলে আশা করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট