1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

আগৈলঝাড়ায় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও হিন্দু সম্প্রদায়ের মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও হিন্দু সম্প্রদায়ের মতবিনিময় সভা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ ঘটক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবু সুকন্ঠ ঘটক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও যুগ্ম মহাসচিব এবং বরিশাল জেলা উত্তর বিএনপির হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য বাবু সঞ্জয় কুমার গুপ্ত।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক ও উপজেলা কৃষি কর্মকর্তা সুনীত সাহা।
সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত, গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি সঞ্জয় কুমার গুপ্ত তাঁর বক্তব্যে দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় উৎসব সবার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। এ সময় তিনি প্রয়াত বাবু সুনীল কুমার গুপ্তের কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধান বক্তার বক্তব্যে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক থাকবে। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভায় আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, সহ-সভাপতি আকাশ মাহমুদ, সদস্য ওমর আলী সানি, ফারুক আকন, আশরাফ উদ্দিন ও শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা ইসকন মন্দিরের সভাপতি বাবু সুকুমার মজুমদার, স্বর্ণকার দিলীপ কর্মকার, অনিমেষ হালদার, বাবু খোকন চৌধুরীসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট