1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

দৈনিক বিশ্ব বাংলা সাহিত্য ।। অপূর্ব আর্তনাদ—আব্দুল্লাহ আল শাহিদ খান ।

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

দৈনিক বিশ্ব বাংলা সাহিত্যে


অপূর্ণ আর্তনাদ–
আবদুল্লাহ আল শাহিদ খান ।

ভূপেনের গানে ছিল
মানুষ মানুষের জন্য
আজ মানুষই মানুষকে ভুলে
কোথায় সেই আপনজন
চোখে জমে নোনা জল
বুকে জমে অভিমান
বিপন্ন মানুষ হাত বাড়ায়
কোথায় মানুষের প্রাণ

নজরুলের স্বপ্ন ছিল
মানুষ সবার আগে
সাম্যের সেই দীপ্ত শিখা
আজও কেন ম্লান লাগে
কেউ থাকে আলোয় ভরা
কেউ থাকে আঁধার ঘরে
কারও থালায় অন্ন হাসে
কারও ক্ষুধা চোখে ঝরে

রবির পথিক একদিন
একলা চলার গান গায়
সত্য যদি পাশে থাকে
ভয় কিসের পথের বাঁধায়
আজও কত পথিক একা
হাঁটে নীরব রাতে
ডাক দিয়েও সাড়া মেলে না
মানুষ মানুষের সাথে

জীবনানন্দের বাংলায়
কুয়াশা নামে ধীরে
নদীর জলে সন্ধ্যা নামে
পাখি ফেরে নীড়ে
ফিরে আসার স্বপ্ন নিয়ে
কত মানুষ গেল
ফিরল না আর সেই মানুষ
ফিরল না সেই বেলা

সুকান্তের সেই আকাশে
চাঁদ ঝলসানো রুটি
ক্ষুধার চোখে আজও সে চাঁদ
অন্নেরই এক মুঠি
সভ্যতার আলো জ্বলে
শহর ভরে আলোয়
তবু ক্ষুধার্ত শিশুর কান্না
হারায় কোলাহল ছায়ায়

কত কথা ছিল মনে
কত স্বপ্নের গান
কত আশ্বাস, কত প্রতিশ্রুতি
কত মিথ্যে অভিমান
সময়ের স্রোত বয়ে গেল
ভেসে গেল সব কথা
সুনীলের সেই বেদনায়
জেগে থাকে নীরব ব্যথা

কেউ কথা রাখেনি
কেউ তো কথা রাখে না ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট