1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

ইটনায় মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ অরুন দাসের লাশ তিন দিন পর উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

৭/১০/২০২৬
ইটনায় মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ অরুণ দাসের লাশ ৩ দিন পর উদ্ধার।

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া অরুণ দাস ( ২২) নামে এক জেলের মরদেহ ৩ দিন পর উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (৭ ই অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই- সিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ।নিহত অরুণ দাস ধনপুর ইউনিয়নের ঠাকুর হাটির কানু দাসের পুত্র। ঠাকুর হাটি গ্ৰামের সৌরভ দাস জানান, সোমবার দুপুরে সিলুন্দিয়া গ্ৰামের পূর্ব দিকে ধনু নদীতে একটি ছোট নৌকায় বসে মাছ ধরছিলেন দুই ভাই অরুণ দাস ও বড় ভাই সাগর দাস। এসময় কিশোরগঞ্জের বাজিতপুর থেকে নদী পথে সুনামগঞ্জের উদ্দেশ্য যাওয়া একটি বাল্কহেড তাদের মাছ ধরার নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। নৌকায় থাকা বড় ভাই সাগর দাস সাঁতরে তীরে উঠতে পারলেও অরুণ দাস নদীতে পড়ে নিখোঁজ হন । পরে স্থানীয়রা বিভিন্ন ভাবে খোঁজাখোঁজি করেও তার সন্ধান পায়নি । ৩ দিন পর আজ বুধবার সকালে বাকসাই- সিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ধনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জামাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।‌ তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।‌তিনি আরো জানান, দূর্ঘটনা জড়িত বাল্কহেডটি প্রথম দিনেই জব্দ করা হয়েছে এবং এতে থাকা ৫ জনকে আটক করা হয়েছে । এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিঠামইন, কিশোরগঞ্জ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট