1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আশাশুনিতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার-২

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলার সন্দেহভাজন এক আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনগত রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিদুর রহমানের নেতৃত্বে এস আই নাছির হোসেন ও এস আই ফিরোজ হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপজেলার প্রতাপনগর ও দরগাহপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনিছুর রহমান ফকিরের ছেলে আনোয়ার হোসেন ফকির (৫০) এবং শ্রীধরপুর গ্রামের গোলদারপাড়া খাসবাগান এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ তছলিম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে,আনোয়ার হোসেন ফকির আশাশুনি থানার ২৩ জুন ২০২৬ তারিখের ২৩ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন,২০০৯-এর ৬,৭,৮,৯,১০, ১১,১২ ও ১৩ ধারায় সন্দেহভাজন আসামি। অপরদিকে,মোঃ তছলিম উদ্দিন আশাশুনি থানার সি.আর.মামলা নম্বর ২৬৭/২৬-এর বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে আসামীদেরকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আশাশুনি থানার ওসি মোঃ শাহিদুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট