
আগৈলঝাড়ায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিতি
মোঃ রাছেল, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় ‘আগৈলঝাড়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমির হলরুমে সংগঠনের নিজস্ব আয়োজনে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বসির আহম্মেদ পান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার ও আবুল হোসেন মোল্লা, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল, যুগ্ম আহ্বায়ক সেন্টু মোল্লা এবং বরিশাল জেলা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ আক্তারুজ্জামান।
আগৈলঝাড়া উপজেলা জাসাসের অধ্যাপক রাসেল ফিরোজ-এর উপস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামিমুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাছেল, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক সহ বিভিন্ন স্কুলের শিক্ষক সমিতির শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ‘আগৈলঝাড়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’-এর ব্যবস্থাপনা কমিটিতে নির্বাচিত সদস্যরা হলেন:
চেয়ারম্যান: ফারহানা আক্তার
ভাইস-চেয়ারম্যান: আব্দুর রহমান মিঞা
সেক্রেটারি: অনিমেশ চন্দ্র হালদার
ট্রেজারার: সুশান্ত কুমার অধিকারী
ডিরেক্টর: জেসমিন আক্তার ও বনলতা কর
পরিচিতি সভায় বক্তারা নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সাথে শিক্ষক-কর্মচারীদের সার্বিক কল্যাণে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে চোখধাঁধানো নৃত্য ও বৈচিত্র্যময় গান পরিবেশনের মাধ্যমে উপস্থিত অতিথিদের বিনোদিত করা হয়।