1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতিষ্ঠিত বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
শনিবার (১০ অক্টোবর) বিকালে তিনি পূজামন্ডপ পরিদর্শন করেন।
শুরুতে বুধহাটা সুবর্ণ বণিকপাড়া পূজা মন্ডপ ও বুধহাটা কাছারীবাড়ী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। শান্তিপূর্ণ ও সকলের জন্য আনন্দময় পরিবেশে পূজা অনুষ্ঠানের দিনগুলি যাতে নির্বিঘ্নে সস্পন্ন হতে পারে সেজন্য তিনি দিকনির্দেশনামূলক কথা বলেন। তিনি পূজা মন্ডপের ভিতরে ঢুকে প্রতিমা দর্শন করেন। এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,সাতক্ষীরা জেলায় ৬০৯ টি পূজামন্ডপে এবছর পূজা হচ্ছে। সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিশ্বাসী। হিন্দু মুসলিম সবাই মিলেমিশে এখানে বসবাস করে থাকে,আচার অনুষ্ঠানে সবাই একত্রে থাকে। তিনি বুধহাটায় উপস্থিত সকলকে দেখিয়ে বলেন,এখানে যেমন হিন্দু মুসলিম সবাই একসাথে এসেছেন,তেমনি সবাই মিলে পূজায় শান্তিরক্ষা করবেন। আমি এবং আমার সাথী সবাই নিয়মিত যোগাযোগ রাখছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজার সময় ট্রাফিক ব্যবস্থা রাখা হবে। অধিকাংশ পূজামন্ডপে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাকীগুলো শীঘ্রই সিসি ক্যামেরার আওতায় আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
পরে তিনি উপজেলার মহেশ্বরকাটি,হাড়ীভাঙ্গা,বুড়িয়া ও গোয়ালডাঙ্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মিঠুন কুমার সরকার,এএসপি (দেবহাটা সার্কেল) মোঃবায়েজীদ ইসলাম,আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান,বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সেকেন্দার আলী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। বুধহাটা পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম,আবু জাহিদ সোহাগ,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি তরুণ কান্তি বোষ (পিংকাই) সেক্রেটারী প্রতীষ কুমার রায় প্রমুখ। ##

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট